Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান

BN DESK
03 December 2025, 05:36 PM পড়তে ১ মিনিট

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমান ক্ষমা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন। আজ বুধবার (৩ ডিসেম্বর) চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে আইনজীবী ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগের কারণ দর্শাতে তলব করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

আগামী ৮ ডিসেম্বর ফজলুর রহমানের একাডেমিক সার্টিফিকেট ও বার কাউন্সিলের সার্টিফিকেটসহ স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আবেদন শুনানির সময় ট্রাইব্যুনাল বলেন, তিনি শুধু আদালত অবমাননা করেননি, তার বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল।

২৬ নভেম্বর তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। ২৩ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে শেখ হাসিনার রায় নিয়ে আলোচনার কিছু অংশ প্রসিকিউশন ট্রাইব্যুনালে শোনায়। এই বিষয়ে ব্যাখ্যা দিতে ৮ ডিসেম্বর সশরীরে হাজির হতে হবে তাকে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান

B
BN DESK | 03 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার