Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে যে বার্তা দিলেন তারেক রহমান

BN DESK
26 November 2025, 11:57 AM পড়তে ১ মিনিট

রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ে বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৫ নভেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই বার্তা দেন তিনি।

বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি লিখেছেন, আজ ২৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মহাখালী কড়াইল বস্তিসহ সংলগ্ন এলাকা ভয়াবহ আগুনে দাউদাউ করে জ্বলছে। দমকল বাহিনীর পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হচ্ছে। ইতোমধ্যে আগুনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আমরা এখনও সঠিকভাবে অবগত হতে পারছি না। তবে অনেকের বাড়িঘর পুড়ে গেছে বলে জানা গেছে। 

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসীর আগুন নেভাতে প্রাণপন প্রচেষ্টার প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করছে। তাদের এই প্রচেষ্টা দেশবাসীকে এক নতুন প্রেরণায় উদ্বুদ্ধ করেছে। 

আমি আশা করি, এই ভয়ংকর আগুনের ব্যাপ্তির দ্রুতই পরিসমাপ্তি ঘটবে। কোন জীবনহানি যাতে না ঘটে আমি সেজন্য মহান আল্লাহ’র নিকট মোনাজাত করছি। 
আমি এই বিপজ্জনক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা এই কঠিন সময়ে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হবে বলে আমি দৃঢ়ভাবে আশা রাখি।

এদিকে, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে যে বার্তা দিলেন তারেক রহমান

B
BN DESK | 26 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার