Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করে প্রতারিত হয়েছি: নাহিদ

BN DESK
10 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট

উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করাটা ছিলো অনেক বড় ভুল। তাদের প্রতি আস্থা রেখে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সেইসব উপদেষ্টাদের নাম প্রকাশের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর ড. ইউনূসের সরকারে যোগ দেন ছাত্র প্রতিনিধিরা। পরে এক জন পদত্যাগ করে হাল ধরেন তরুণদের দল এনসিপির। এখনও উপদেষ্টা পরিষদে আছেন দুই জন।

ছাত্রদের উপদেষ্টার আসনে বসাটা কি ভুল ছিলো, সেই প্রশ্ন ছিলো এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে। তিনি বলেন, ছাত্ররা উপদেষ্টা না হলে সরকার তিন মাসও টিকতো না।

একাত্তর টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে নাহিদ জানান, কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা তাদের সবচেয়ে বড় ভুল। যাদের মাধ্যমে প্রতারিত হওয়ারও অভিযোগ করেন তিনি। অচিরেই ওই উপদেষ্টাদের নাম প্রকাশ করার কথাও বলেন নাহিদ।

শুধু তাই নয়, উপদেষ্টাদের অনেকে সেফ এক্সিট নিয়ে এখনই ভেবে রেখেছেন বলেও দাবি করেন নাহিদ। তারা রাজনৈতিক দলের সঙ্গে লিয়াঁজো করে রেখেছে বলেও একাত্তরের কাছে দাবি করেন নাহিদ ইসলাম।

নাহিদ বলেন, ৫ আগস্ট ক্যান্টনমেন্টে ‘সেজদা’ দিয়েছে রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করে প্রতারিত হয়েছি: নাহিদ

B
BN DESK | 04 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার