Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

BN DESK
04 December 2025, 11:03 AM পড়তে ১ মিনিট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ৭টা ৭মিনিটে প্রধান উপদেষ্টার গাড়িবহর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করে।

এসময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে নিয়ে চতুর্থ তলায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে যান। সেখানে বিশেষ ব্যবস্থায় মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এবং খালেদা জিয়ার ছোট ছেলের সহধর্মিনী সৈয়দা শামিলা রহমানও রয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

B
BN DESK | 03 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার