Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

খালেদা জিয়ার জানাজায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু  

BN DESK
31 December 2025, 07:56 PM পড়তে ১ মিনিট

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়া এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। মৃত ব্যক্তির নাম মো. নিরব হোসেন (৫৬)।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের পরপরই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, নিরব নামের ওই ব্যক্তি বেগম খালেদা জিয়ার জানাজার অংশগ্রহণের পরপরই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

মৃত নিরব হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার ডালিমিয়া এলাকার মতিউর রহমানের ছেলে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

খালেদা জিয়ার জানাজায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু  

B
BN DESK | 31 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার