Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আইন উপদেষ্টা

BN DESK
29 November 2025, 11:07 AM পড়তে ১ মিনিট

সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে দেখতে গিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে হাসপাতালে বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান তিনি। 

বিএনপির চেয়ারপার্সনের মিড়িয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাতে হাসপাতালে গিয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন।

খালেদা জিয়া সিসিইউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলেও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আইন উপদেষ্টা

B
BN DESK | 29 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার