Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখার আহ্বান তামিমের

BN DESK
01 December 2025, 06:01 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্কঃ  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। তার রোগমুক্তির জন্য দেশজুড়ে দোয়া চলছে। এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 

রোববার (৩০ নভেম্বর) রাতে হাসপাতালে যান তামিম। হাসপাতাল থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন সাবেক এই টাইগার অধিনায়ক। এ সময় খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখার আহ্বান জানান তিনি।

 

তামিম বলেন, ‘খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই দোয়া করি। আমি অসুস্থ থাকলে তার পরিবার আমার খোঁজ নিয়েছিল। সেই কৃতজ্ঞতা জানাতেই আজ এসেছি। খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিক ভাবে না দেখে, মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত।’

এর আগে ২৯ নভেম্বর এক ফেসবুক পোস্টের মাধ্যমে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চান তামিম। তিনি লিখেছিলেন, ‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করি।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখার আহ্বান তামিমের

B
BN DESK | 01 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার