Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন সোহেল তাজ

BN DESK
29 November 2025, 07:47 PM পড়তে ১ মিনিট

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সে জন্য আল্লাহর কাছে দোয়া চাইলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক আওয়ামী লীগ নেতা তানজিম আহমেদ সোহেল তাজ।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা লেখেন।

সোহেল তাজ লেখেন, ‘সারা বাংলাদেশের মানুষের সঙ্গে আমিও মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি বেগম খালেদা জিয়া যেন অতি দ্রুত সুস্থ হয়ে ওঠেন, আমিন।’

উল্লেখ্য, ২৭ নভেম্বর দুপুরে নিউমোনিয়ার সংক্রমণ বাড়ার আশঙ্কায় তাকে সিসিইউতে নেওয়া হয়। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থরাইটিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন সোহেল তাজ

B
BN DESK | 29 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার