Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

খালেদা জিয়ার সুস্থতা কামনায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ছাত্রদল নেতাদের

BN DESK
30 November 2025, 12:41 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) রাতে আয়োজিত এই মানবিক কার্যক্রমে পথচারী, রিকশাচালক এবং সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার তুলে দেন নেতারা। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিঙ্কু, তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রুবেল পারভেজসহ ছাত্রনেতা সাগর, সৌরভ, সোহেল রানা, রানা মুন্সী, আহমেদ মুসা, অভি, রাকিব ও তোফাজ্জল বারী শামীম।

মানবিক উদ্যোগ সম্পর্কে তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল বলেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। তাঁর দ্রুত সুস্থতা কামনায় আজ আমরা শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছি। আমরা সবাই মিলে প্রার্থনা করেছি দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসুন।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ছাত্রদল নেতাদের

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার