Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

BN DESK
28 November 2025, 11:06 AM পড়তে ১ মিনিট

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দুটি ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় গুলশান চেয়ারপার্সন অফিসে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা ফুলের তোড়া পৌঁছে দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে ফুল গ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। 

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং তার মঙ্গল কামনা করেই পাকিস্তানের সরকারিভাবে এই শুভেচ্ছা জানানো হয়েছে, যা একটি রাজনৈতিক সৌজন্যতার দৃষ্টান্ত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

B
BN DESK | 28 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার