Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া মোনাজাত

BN DESK
05 December 2025, 08:26 PM পড়তে ১ মিনিট

বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদসহ জেলার দুই হাজারের অধিক মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুম্মা বাদ এই দোয়া মোনাজাতে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ খালেদা জিয়ার দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করেন। দোয়া মুনাজাত পরিচালনা করেন ষাটগম্বুজ মসজিদের খতিব মাওলানা মো. নাসির উদ্দিন।

বাগেরহাট ষাটগম্বুজ মসজিদের দোয়া মুনাজাতে বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক শামিমুর রহমান শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক জেলা সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. ফরিদুল ইসলাস, খাদেম নিয়াামুল নাসির আলাপ, শেখ সমশের আলী মোহন, ব্যারিস্টার জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসরাম শান্তসহ জেলা বিএনপি নেতাকর্মীসহ কয়েক হাজার মুসাল্লি অংশ নেন। 

এলাকা: বাগেরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া মোনাজাত

B
BN DESK | 05 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার