Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হেফাজত আমিরের দোয়ার আহ্বান

BN DESK
30 November 2025, 10:52 AM পড়তে ১ মিনিট

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

শনিবার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, “হাসপাতালে গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমরা দেশবাসীকে দোয়া করার অনুরোধ করছি। আমরাও প্রার্থনা করছি—আল্লাহ রাব্বুল আলামীন তাকে দ্রুত আরোগ্য দান করুন এবং জাতির এই কঠিন সময়ে দেশের হাল ধরার তাওফিক দিন। আমিন।”

হেফাজত নেতারা আরও বলেন, ২০১৩ সালে শাহবাগের ইসলামবিদ্বেষী নাস্তিক গোষ্ঠীর বিরুদ্ধাচরণে বেগম খালেদা জিয়া সাহসিকতার পরিচয় দিয়েছেন। ইসলাম, দেশ ও জাতির স্বার্থ রক্ষায় তিনি হেফাজতের আন্দোলনে সমর্থন দিয়েছিলেন এবং দলের নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশও দিয়েছিলেন। তিনি দেশপ্রেমিক, সাহসী ও ঈমানদার এক নারী—যার কাছ থেকে দেশের রাজনৈতিক নেতৃত্বের অনেক কিছু শেখার আছে।

যৌথ বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া শুধু সাবেক প্রধানমন্ত্রীই নন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী। শহীদ জিয়া আলেম-ওলামার প্রতি যে ভালোবাসা পোষণ করতেন, খালেদা জিয়াও স্বামীর আদর্শ অনুসরণ করে ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীনভাবে লড়াই করে গেছেন। মিথ্যা মামলায় কারাবরণসহ নানা ধরনের অপপ্রচারের শিকার হয়েও তিনি ন্যায় ও গণতন্ত্রের পক্ষে অবস্থান ধরে রেখেছেন। তাঁর দীর্ঘ ত্যাগ-তিতিক্ষা ও সংগ্রাম দেশপ্রেমিক জনগণের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হেফাজত আমিরের দোয়ার আহ্বান

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার