Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে মুফতি ফয়জুল

BN DESK
03 December 2025, 07:42 PM পড়তে ১ মিনিট

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ এভারকেয়ার হাসপাতালে যান ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে উপস্থিত বিএনপি নেতা ও ডাক্তারদের সঙ্গে কথা বলে তিনি বেগম জিয়ার চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এ সময় তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও নেক হায়াত কামনা করে মোনাজাত করেন।

মুফতি ফয়জুল করীম বলেন, তিনি (খালেদা জিয়া) একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। জাতির এই ক্রান্তিকালে তার উপস্থিতি প্রয়োজন। বিএনপির নেতাকর্মী ও তার পরিবারের প্রতি আমাদের সহমর্মীতা জানাচ্ছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এবং যুগ্মমহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে মুফতি ফয়জুল

B
BN DESK | 03 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার