Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের এক বিরল প্রতীক : দুদু

BN DESK
14 January 2026, 08:09 PM পড়তে ১ মিনিট

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক শামসুজ্জামান দুদু বলেন, খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের এক বিরল প্রতীক। যিনি গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়ে বহুমাত্রিক অবদানের মাধ্যমে এ দেশের মানুষকে একত্রিত করতে সক্ষম হয়েছেন। তিনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন।

আজ বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, বাংলাদেশে যখনই গণতন্ত্র, দেশপ্রেম এবং নিখুতভাবে মানুষের জন্য কাজ করার প্রশ্ন আসবে, তখনই মানুষকে খালেদা জিয়াকে স্মরণ করতে হবে। তিনি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের পাশে তিনিই সবচেয়ে বেশি ছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি রাজপথে লড়াই করেছেন।

অ্যাসোসিয়েশনের আহবায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানীর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংগঠনটির সদস্যরা। 

এ সময় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল, সদস্য কামাল উদ্দিন জসিম, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, রশিদ আহমেদ মামুন, মো. বায়েজিদ বোস্তামি, মো. ত্বহা, ডা. মো. শরীফুল ইসলাম দুলু, গোপাল চন্দ্র দেবনাথ, মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের এক বিরল প্রতীক : দুদু

B
BN DESK | 14 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার