Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-সৈনিক লীগের তিন নেতা গ্রেফতার

BN DESK
05 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট

রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতা ও বঙ্গবন্ধু সৈনিক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মতিঝিল থানার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান আকাশ, মতিঝিল থানার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান ও খিলগাঁও থানা সৈনিক লীগের সদস্য মো. আনোয়ার হোসেন বাবু।

মো. দাউদ হোসেন বলেন, শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে খিলগাঁও থানার মুক্ত বিরিয়ানির সামনে থেকে আকাশ ও তাহমিদুলকে গ্রেফতার করা হয়। এছাড়া রাত পৌনে ১০টা দিকে তালতলা মার্কেটের সামনের রাস্তা থেকে বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য বাবুকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-সৈনিক লীগের তিন নেতা গ্রেফতার

B
BN DESK | 20 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার