Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

খিলগাঁও ফ্লাইওভারে কাভারভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত

BN DESK
01 January 2026, 10:49 AM পড়তে ১ মিনিট

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভারভ্যানের চাপায় রুবেল (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন তিনি। এ ঘটনায় ঘাতক কাভারভ্যানটি আটক করা হলেও পালিয়ে গেছেন চালক।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্য নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ হেডকোয়ার্টারের পাশে দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে খিলগাঁও ফ্লাইওভারে একটি কাভারভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর কাভারভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে অভিযান চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

খিলগাঁও ফ্লাইওভারে কাভারভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত

B
BN DESK | 01 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার