Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

খুনিদের গ্রেফতার না করলে গ্যানম্যান দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় : রংপুরে আখতার হোসেন

BN DESK
25 December 2025, 08:48 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি: যদি খুনিরা খুন করে পার পেয়ে যায় তাহলে যতই গানম্যান থাকুক না কেন তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সদস্য সচিব আখতার হোসেন।

খুনিদের গ্রেফতার না করলে গ্যানম্যান দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় দাবি করে আখতার বলেন, সরকার অনেক রাজনীতিবিদকে গানম্যান দেয়ার কথা বলেছেন। আমরা মনে করি যদি খুনিরা খুন করে পার পেয়ে যায়, তাহলে যত গানম্যানই আমাদের সাথে থাকুক না কেন, তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রংপুর মহানগরীর ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে রংপুর-৪ আসনে নির্বাচনি প্রচার ও দলীয় কর্মকাণ্ডে অংশ নেয়ার জন্য রংপুর আসেন তিনি। পরে জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে নেতাকর্মীদের সাথে মিলিত হন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক আল মামুন, মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক আলমগীর নয়, তৌফিক হোসেনসহ নেতাকর্মীরা। আখতার বলেন, আমরা শুনেছি তিনবাহিনী প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলেছেন। সেই সাক্ষাতের পরেও যদি একজনকে ককটেল মেরে হত্যা করা সম্ভবপর হয় এবং খুনিদের যদি ট্রেসও করা না যায় এটা আমাদের জন্য খুবই একটা দু:খজনক পরিস্থিতি।

আমরা মনে করি বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, যদি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া সেটাকে বাস্তবায়ন করার পরিবেশ তৈরি করতে হয়, তবে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

খুনিদের গ্রেফতার না করলে গ্যানম্যান দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় : রংপুরে আখতার হোসেন

B
BN DESK | 25 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার