Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

খুলনায় চারদিন পর নিখোঁজ ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার

BN DESK
11 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট

খুলনার দাকোপে নিখোঁজের চারদিন পর আশিষ সরকার (৫৪) নামে এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে চুনকুড়ি নদীর মথুর রায়ের বাড়ি সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আশিষ সরকার চুনকুড়ি গ্রামের মৃত নির্মল সরকারের ছেলে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। গত (১৪ অক্টোবর) মঙ্গলবার থেকে নিহত আশিষ সরকার নিখোঁজ ছিলেন। অনেক জায়গায় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে আশিষের স্ত্রী কমল সরকার গত ১৬ অক্টোবর দাকোপ থানায় সাধারণ ডায়রি করেন।

দাকোপ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে মায়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

খুলনায় চারদিন পর নিখোঁজ ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার

B
BN DESK | 18 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার