Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

খুলনায় পিকআপের ধাক্কায় পথচারী নিহত

BN DESK
11 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট

খুলনার ডুমুরিয়ায় উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় সেনাউল হক (৫২) নামের এক পথচারী নিহত হয়েছেন।

গতকাল শনিবার (৪ অক্টাবর) রাত সাড়ে ৮টার দিকে খুলনা- সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেনাউল হক রাস্তা পাড় হওয়ার সময় সাতক্ষীরাগামী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সেনাউল মারা যান।

খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সেনাউল হকের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ডুমুরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পিকআপ চালক স্বদেশ শীলকে আটক ও ঘাতক পিকআপ জব্দ করেছে পুলিশ।

খুলনা হাইওয়ে পুলিশের এসআই নুরুল আমিন বলেন, সেনাউল হক রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি মিনি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

এলাকা: খুলনা ডুমুরিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

খুলনায় পিকআপের ধাক্কায় পথচারী নিহত

B
BN DESK | 05 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার