Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

খুলনায় পুলিশ ব্যারাকে মিলল নারী সদস্যের ঝুলন্ত মরদেহ

BN DESK
30 November 2025, 05:04 PM পড়তে ১ মিনিট

খুলনায় নারী পুলিশ ব্যারাক থেকে মিমি খাতুন (২৭) নামে হাইওয়ে পুলিশের একজন নারী সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার (২৯ নভেম্বর) দুপুরে মহানগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি হাউজিং এস্টেটের ব্যারাক থেকে তার মরদেহ উদ্ধার করে খালিশপুর থানা পুলিশ। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত মিমি খাতুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাত নম্বর ফুলবাড়ি এলাকার নবীন বিশ্বাসের মেয়ে ও ইমরান হোসেনের স্ত্রী। তিনি খুলনা হাইওয়ে পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। শনিবার দুপুর দেড়টার দিকে সহকর্মীরা মিমি খাতুনকে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ব্যারাক কর্তৃপক্ষ ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। পরে সুরতহাল সম্পন্ন করে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে তিনি আত্মহত্যা করেছেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তার কক্ষে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। মৃত্যু সনদে প্রাথমিকভাবে আত্মহত্যা উল্লেখ করা হয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। আমরা ঘটনা তদন্ত করছি। তদন্তের পর বিস্তারিত জানানো সম্ভব হবে।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

খুলনায় পুলিশ ব্যারাকে মিলল নারী সদস্যের ঝুলন্ত মরদেহ

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার