Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

খুলনায় ৬৯৭ বস্তা চাল উদ্ধার, আটক ১

BN DESK
28 January 2026, 07:17 PM পড়তে ১ মিনিট

খুলনায় পুলিশের অভিযানে ৬৯৭ বস্তা চাল ও সরকারি খাদ্য অধিদপ্তরের ১০৭টি খালি বস্তা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আব্দুল আল ফয়সাল (৩৯) নামে একজনকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে নগরীর গোয়ালপাড়া কমিউনিটি সেন্টারের পাশে একটি বাড়ির ভাড়া নেওয়া ঘরে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

উদ্ধারকৃত চালের মধ্যে ২৩৭ বস্তা সরকারি (খাদ্য অধিদপ্তরের) চাল রয়েছে। জব্দকৃত চালের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা।

আটক আব্দুল আল ফয়সাল নগরীর বিআইডিসি রোড এলাকার ক্রিসেন্ট বাজারের মৃত ইউনুস আলীর ছেলে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ চাল ও সরকারি খালি বস্তা উদ্ধার করা হয়। তবে চালের মালিক সুমন মল্লিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিবকে অবহিত করা হলে তিনি উদ্ধারকৃত চাল ও বস্তা জব্দের নির্দেশ দেন এবং সেগুলো জেলা খাদ্য কর্মকর্তার হেফাজতে দেওয়ার নির্দেশ দেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

খুলনায় ৬৯৭ বস্তা চাল উদ্ধার, আটক ১

B
BN DESK | 28 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার