Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গণভোটের পক্ষে সরাসরি আদেশ জারির দাবি হাসনাতের

BN DESK
07 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট

জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের পক্ষে সরাসরি আদেশ জারির দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, “গণতান্ত্রিক উত্তরণের জন্য অবশ্যই নির্বাচন হতে হবে। তবে এর আগে গণভোটের পক্ষে সরাসরি আদেশ জারি করতে হবে এবং সেটা আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি নয় বরং প্রধান উপদেষ্টাকে এ আদেশ জারি করতে হবে।”

শুক্রবার দুপুরে এনসিপির পিরোজপুর জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।

হাসনাত বলেন, যারা মৌলিক সংস্কারের পক্ষে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যা এবং যার মৌলিক সংস্কার চাচ্ছে না তারা না প্রচার চালাচ্ছে। তবে এ দুইয়ের মধ্যে এনসিপি সরাসরি গণভোটের আদেশ চাচ্ছে।

বিএনপি ও জামায়াতের সঙ্গে এনসিপির দূরত্ব সৃষ্টির বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নে জবাবে হাসনাত বলেন, “যারাই সংস্কারের বিপক্ষে অবস্থান নিবে, তাদের সাথেই এনসিপির দূরত্ব তৈরি হবে। এ ছাড়া এনসিপি কোনো জোটে যাবে কি-না এটা সময়ই নির্ধারণ করবে।”

আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে হাসনাত বলেন, “আওয়ামী লীগ না থাকার কারণেই রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসে আলোচনা করতে পারছে। আওয়ামী লীগের পুনর্বাসন এবং সমঝোতা, এ বিষয়গুলো এনসিপির কাছে অবাঞ্ছিত।

“এ ছাড়া বিএনপি এবং জামায়াত আওয়ামী লীগের সঙ্গে যে সখ্যতা গড়ার চেষ্টা করছে, তা অত্যন্ত দুঃখজনক এবং তাদের ‘ব্যাকডোর’ সমঝোতার বিষয়টি দিন দিন স্পষ্ট হচ্ছে। আর এ কারণে তাদের জনগণ ভোট দেবে কি-না এটা জনগণ নির্ধারণ করবে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

গণভোটের পক্ষে সরাসরি আদেশ জারির দাবি হাসনাতের

B
BN DESK | 31 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার