Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাংনীতে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

BN DESK
26 November 2025, 08:51 PM পড়তে ১ মিনিট

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে আইমান আলী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর)সকালে উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আইমান উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের মো. বশির মীরের ছেলে।

ধানখোলা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল ইসলাম বলেন, বুধবার সকালের দিকে আইমান বাড়ির সামনে খেলা করছিল। কিছুক্ষণ পর থেকে আইমানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে।

পরে প্রতিবেশীরা তাকে একটি পুকুরের পানিতে ভাসতে দেখে। এ সময় আইমানকে উদ্ধার করে দ্রুত গাংনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার তাসমেরী খাইরুন নাহার বলেন, তিন বছরের শিশু আইমানকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।

এলাকা: মেহেরপুর গাংনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

গাংনীতে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

B
BN DESK | 26 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার