Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২ লাখ টাকা জরিমানা

BN DESK
10 December 2025, 11:01 PM পড়তে ১ মিনিট

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গোবিন্দগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে পরিচালিত উপজেলার কামারদহ ইউনিয়ন পরিষদ সংলগ্ন মেসার্স উৎস এন্টারপ্রাইজ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) মোতাবেক মেসার্স উৎস এন্টারপ্রাইজ ইটভাটার সত্ত্বাধিকারী আবু তালেব মন্ডলকে ২ লাখ টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়।

উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের পরিদর্শক শের আলম। পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমার জানান, পরিবেশ সুরক্ষায় জেলায় অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২ লাখ টাকা জরিমানা

B
BN DESK | 10 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার