Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
10 November 2025, 06:00 PM পড়তে ১ মিনিট

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পল্লী থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার নাকাইহাট ইউনিয়নের ডুমুরগাছা এলাকায় নিজ বাড়ি থেকে মুন্নি বেগম (২৫) নামের ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানার পুলিশ। মুন্নি বেগম ওই গ্রামের তুহিন মিয়ার স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে স্বামীর বাড়ির নিজ ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় মুন্নি বেগমের মরদেহ দেখতে পায় পরিবারের স্বজনরা। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

মৃত্যুর রহস্য উন্মোচনের জন্য আজ বুধবার (৮ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 08 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার