Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক দু’টি অগ্নিকাণ্ড

BN DESK
31 December 2025, 06:29 PM পড়তে ১ মিনিট

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক দুই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দু’টি ঘটনায় ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলার নাকাই ইউনিয়নের পাটোয়া গ্রামের সংশের আলীর ছেলে প্রতিবন্ধী ভ্যান চালক শাহিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বসতবাড়ির ৪টি ঘরসহ একটি গরু পুড়ে যায়। এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অপরদিকে, গতকাল মঙ্গলবার রাত ৮টায় পৌরসভার খলসী বটতলা এলাকায় বজলু মাস্টারের বাড়ির পাশে দু’টি খড়ের পালায় (গাদা) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে খড়ের পালা দু’টি পুড়ে ভস্মীভূত হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা খড়ের পালায় আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাসুদ রানা এসব তথ্য নিশ্চিত করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক দু’টি অগ্নিকাণ্ড

B
BN DESK | 31 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার