Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

BN DESK
31 December 2025, 03:13 PM পড়তে ১ মিনিট

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় রুপিয়া বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বকচর এলাকায় হিমাদ্রি কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুপিয়া বেগম উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর (খাঁ পাড়া) গ্রামের সাদেক খানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় রুপিয়া বেগম বকচর এলাকায় আলুর স্টোরের সামনে ঢাকা-রংপুর মহাসড়ক পার হওয়ার সময় রংপুরগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে রুপিয়া বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে, দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরোহী স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হয়ে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, মোটরসাইকেলটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

B
BN DESK | 31 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার