গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের ট্রাকের ধাক্কায় আরও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই নিয়ে মৃতের সংখ্যা দঁড়িয়েছে ৩ জন। নিহত শরিফুল ইসলাম (৪১) উপজেলার নাকাই ইউনিয়নের ধানখুনিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে এবং নাকাই ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য।
জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা ফ্লাইওভারে ওঠার সময় একটি দ্রুতগতির ট্রাক পিছন দিক থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে দুই আরোহী জনি(৩৯) এবং সিদ্দিক প্রধান(৪০) ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী শরিফুল ইসলাম গুরুতর আহত হন।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাফফর হোসেন। এসংক্রান্ত একটি খবর গতকাল শনিবার করতোয়ার শেষ পাতায় প্রকাশিত হয়েছে।