পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে চোরাই মোটরসাইকেল ও ধারালো দা’সহ এক মোটরসাইকেল চোরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়ক ঘেঁষে সাথী সিনেমাহল ও হারুন মার্কেটের সড়কমুখে মোটরসাইকেল চোরকে আহত অবস্থায় আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরকে আটক করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) জুলফিকার আলী ভুট্টু জানান, আটককৃত চেরের এখনও জ্ঞান ফেরেনি তাই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।