পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে বাড়ির পাশে ডোবায় পড়ে ওমর নামে আড়াই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের দুর্গাপুর মধ্যপাড়া নয়া বাজারে ঘটনাটি ঘটে। সে গ্রামের মৃত মিনাজুলের ছেলে।
জানা যায়, বাড়ির উঠানে খেলছিল শিশু ওমর। হঠাৎ ছেলেকে দেখতে না পেয়ে বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকে তার মা।
খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে ডোবায় ওমরকে ভাসতে দেখে তার চিৎকারে আশেপাশের মানুষ এসে শিশুটিকে উদ্ধার করে পলাশবাড়ী হাসপাতালে নেয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ৭নং ওয়ার্ড ইউপি সদস্য তোতা বিষয়টি নিশ্চিত করেছেন।