Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাইবান্ধার পলাশবাড়ীতে ৩ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা আদায় 

BN DESK
10 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নিউ লাইফ ক্লিনিক এন্ড কনসালটেশন সেন্টারকে ও নিউ লাইফ ডায়াগনস্টিক, ডেন্টাল এন্ড ফিজিওথেরাপি সেন্টারকে ১৫ হাজার টাকা এবং রেখা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে লাইসেন্স নবায়ন না করা, যোগ্য চিকিৎসক ছাড়া চিকিৎসা কার্যক্রম পরিচালনা, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি না মানা এবং যন্ত্রপাতির ঘাটতিসহ নানা অনিয়মের কারণে এ দন্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, জনস্বার্থে এবং রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। যারা আইন না মেনে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

গাইবান্ধার পলাশবাড়ীতে ৩ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা আদায় 

B
BN DESK | 28 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার