Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাইবান্ধার ফুলছড়িতে গরু ব্যবসায়ী খুন, আটক ১

BN DESK
09 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝানঝাইর ডাকুমারী গ্রামে খোকা মিয়া (৪৫) নামে এক গরু ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। তিনি ওই গ্রামের মো. রশিদ সরকারের ছেলে।

এলাকাবাসীর ভাষ্য মতে, আজ বুধবার (৫ নভেম্বর) ভোররাতে হঠাৎ ‘গুলির মতো’ একটি শব্দ শুনতে পান গ্রামের লোকজন। এরপর বাড়ির পাশের রাস্তার পাশে খোকা মিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা। সকালে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, খোকা মিয়ার মাথায় ভারী বস্তুর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কোনো গুলির ঘটনা ঘটেনি। ঘটনার সাথে জড়িত সন্দেহে দুলাল মাঝি (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, এ হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

গাইবান্ধার ফুলছড়িতে গরু ব্যবসায়ী খুন, আটক ১

B
BN DESK | 05 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার