Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাইবান্ধার ফুলছড়িতে ৬৫ পিস ইয়াবা জব্দ যুবদল নেতাসহ তিনজন আটক

BN DESK
06 January 2026, 06:49 PM পড়তে ১ মিনিট

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ কাঠুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঠুর এলাকায় ইয়াবা সেবনের সময় তাদের আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- এলাকার রবিজল হকের ছেলে মহিউদ্দিন ওরফে মহির মিয়া (৪০), মৃত দীনেশের ছেলে জ্যোতিষ(৩৫) এবং তাজুল হাজীর ছেলে আব্দুল বারেক (৪৫)।

পুলিশ জানায়, মহির মিয়া উদাখালী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

গাইবান্ধার ফুলছড়িতে ৬৫ পিস ইয়াবা জব্দ যুবদল নেতাসহ তিনজন আটক

B
BN DESK | 06 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার