Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাইবান্ধার সাদুল্লাপুরে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

BN DESK
11 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে বিল্লাল হোসেন (৩৫) নামের এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন ধাপেরহাট শাখার আবাসিক রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিল্লাল হোসেন ওই শাখার সহকারী ব্যবস্থাপক। তার বাড়ি পঞ্চগড় জেলায়।

এ তথ্য নিশ্চিত করে এসকেএস ফাউন্ডেশন ধাপেরহাট শাখা ব্যবস্থাপক সাইদুর রহমান বলেন, আমি ছুটিতে আছি। বিল্লাল হোসেন এ শাখায় কর্মরত ছিলেন। তার স্ত্রীর সাথে পারিবারিক ঝামেলা চলছিল বলে শুনেছি। এ অভিমানে তিনি আত্মহত্যা করতে পারেন।

এ ব্যাপারে সাদুল্লাপুর থানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, খবর পেয়ে বিল্লাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তার অফিসের আবাসিক রুমের ফ্যানের এ্যাঙ্গেলের সাথে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

গাইবান্ধার সাদুল্লাপুরে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

B
BN DESK | 17 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার