Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাইবান্ধার সাদুল্লাপুরে কীটনাশক ট্যাবলেট সেবন করে তরুণীর মৃত্যু স্বজনদের দাবি আত্মহত্যা

BN DESK
06 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কীটনাশক ট্যাবলেট খেয়ে নুপুর খাতুন (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পূর্ব খামার দশলিয়া গ্রামের বাড়ি থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুপুর খাতুন ওই গ্রামের লুৎফর রহমানের মেয়ে।

এলাকাবাসী জানায়, গতকাল শুক্রবার রাতে পরিবারের অজান্তে কীটনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন নুপুর খাতুন। পরে বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা সেবা নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে নুপুরের মৃত্যু হয়। তবে নুপুর খাতুন আত্মহত্যা করেছে বলে স্বজনদের দাবি।

সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নুপুর খাতুন নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

গাইবান্ধার সাদুল্লাপুরে কীটনাশক ট্যাবলেট সেবন করে তরুণীর মৃত্যু স্বজনদের দাবি আত্মহত্যা

B
BN DESK | 27 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার