Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত কর্মী হত্যা মামলায় জেলা পরিষদের সাবেক সদস্য নাদিম গ্রেফতার

BN DESK
10 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত কর্মী শাহাবুল জেলা পরিষদের সাবেক সদস্য আওয়ামী লীগ নেতা মো. এমদাদুল হক নাদিমকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত এমদাদুল হক নাদিম উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে। তিনি আওয়ামী লীগ সমর্থিত গাইবান্ধা জেলা পরিষদের দু’বারের নির্বাচিত সদস্য ছিলেন এবং ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য।

পুলিশ জানায়, গতকাল শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানা পুলিশের একটি দল অপারেশন ডেভিল হান্ট এর আওতায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। আজ রোববার (৯ নভেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল হাকিম আজাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জামায়াত কর্মী হত্যার ঘটনায় দায়ের করা মামলায় জেলা পরিষদের সাবেক সদস্য এমদাদুল হক নাদিমকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে শাহাবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সাড়ে ১০ বছর পর গত বছরের ২২ অক্টোবর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদি হয়ে সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত কর্মী হত্যা মামলায় জেলা পরিষদের সাবেক সদস্য নাদিম গ্রেফতার

B
BN DESK | 09 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার