Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাইবান্ধার সুন্দরগঞ্জে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে হোমিও চিকিৎসকের মৃত্যু

BN DESK
17 December 2025, 09:31 PM পড়তে ১ মিনিট

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি মাজারে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহমাদ উদ্দিন (৫৫) নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নয়ন-সুখ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহমাদ উদ্দিন নয়ন সুখ গ্রামের মৃত আফিল মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় হোমিওপ্যাথিক চিকিৎসা পেশার সাথে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে নয়ন সুখ গ্রাম সংলগ্ন গাইবান্ধা সদর উপজেলার বারোবলদিয়া গ্রামের মুর্শিদের বাজার এলাকায় একটি মাজারে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এসময় পার্শ্ববর্তী বারোবলদিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ রেনু মিয়ার (২৫) সাথে আহমাদ উদ্দিনের বাকবিতণ্ডা হয়।

এরই জের ধরে আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে আবারও রেনু মিয়ার সাথে আহমাদ উদ্দিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রেনু মিয়া সজোরে আহমাদ উদ্দিনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

গাইবান্ধার সুন্দরগঞ্জে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে হোমিও চিকিৎসকের মৃত্যু

B
BN DESK | 17 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার