Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের

BN DESK
11 November 2025, 10:00 AM পড়তে ১ মিনিট

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন মোঃ রায়হান মিয়া (৩০) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে, উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর ধোপাডাঙ্গা গ্রামে। ওই গ্রামের মোঃ চান মিয়ার ছেলে দুই সন্তানের জনক মোঃ রায়হান মিয়া নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

গুরুতর আহত অবস্থায় মোঃ রায়হান মিয়াকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থা বেগতিক দেখে ঢাকায় স্থানান্তর করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেন ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোকলেছুর রহমান মন্ডল।

তিনি গুরুতর আহত মোঃ রায়হান মিয়ার পরিবারের লোকজনের বরাত দিয়ে বলেন, সত্য-মিথ্যা জানি না। তবে অনেক ধরনের কথাই শোনা যাচ্ছে। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ছিল। সে কারণে দ্বিতীয় বিয়ে করার ইচ্ছে মোঃ রায়হান মিয়ার। এতে রাজি নন স্ত্রী। অভিমান করে বাবার বাড়িতে গেছেন রায়হানের স্ত্রী। গত সোমবার স্ত্রী সন্তানদের আনার জন্য রায়হান তার বাবা মোঃ চাঁন মিয়াকে পাঠান তার শ্বশুরবাড়িতে।

শ্বশুরবাড়ির লোকজন এতে রাজি নন। পরে রায়হানের বাবা অনেক চেষ্টা করেন ছেলের বউকে নিয়ে আসার জন্য। কিন্তু তখন রায়হানের শ্বশুর বাড়ির লোকজন শর্ত জুড়ে দেন, আজকের পর থেকে আমার মেয়েকে মারধর করতে পারবে না আপনার ছেলে। যদি মারধর করে এবং আমার মেয়ের কোনো ক্ষয়-ক্ষতি হয় তার দায়ভার আপনাকে নিতে হবে।

তখন রায়হানের বাবা তার ছেলের বউকে বাবার বাড়িতে রেখে রাতেই চলে আসেন নিজ বাড়িতে। পরদিন আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বিষয়গুলো শোনেন রায়হান তার বাবার মুখে। এ কারণেই রাগ, ক্ষোভ ও দুঃখে রায়হান মিয়া নিজের শরীরে পেট্রোল  ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

তিনি আরও বলেন, তার শরীরের প্রায় ৯০ ভাগ অংশ পুড়ে গেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ ধরনের সংবাদ পেয়েছি। সে কারণে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের

B
BN DESK | 28 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার