Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাইবান্ধার সুন্দরগঞ্জে ফ্ল্যাগ স্ট্যান্ডে জুতা উত্তোলনকারী যুবক আটক

BN DESK
01 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে ফ্ল্যাগ স্ট্যান্ডে (জাতীয় পতাকার দণ্ডে) জুতা উত্তোলনের অভিযোগে মারুফ হাসান মিরাজ(১৯) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। গত শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। মারুফ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে ও বামনডাঙ্গা আব্দুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদের ফ্লাগ স্ট্যান্ডে জুতা উত্তোলনের ১৮/২০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এক যুবক জাতীয় পতাকা দণ্ডে জুতা উত্তোলন করছে। তার পাশেই দাঁড়িয়ে আছে আরো ২/৩ জন যুবক।

এ বিষয়ে জানতে সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। মারুফকে আটকের বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল হাকিম আজাদ বলেন, মিরাজের ভাষ্যমতে সে পাঁচ থেকে ছয় মাস আগে ভিডিওটি করেছিল। তবে, কেন এমন কাজ করেছিল জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি সে। আজ রোববার (১২ অক্টোবর) তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

গাইবান্ধার সুন্দরগঞ্জে ফ্ল্যাগ স্ট্যান্ডে জুতা উত্তোলনকারী যুবক আটক

B
BN DESK | 12 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার