Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু

BN DESK
01 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার সর্বানন্দ ইউনিয়নের প্রফেসর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, শহিদুল ইসলাম (৪৫) ও তার ছেলে শিহাব মিয়া (১৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকালে নিজ পুকুর থেকে ধানক্ষেতে পানি দেয়ার জন্য সেচ পাম্প চালু করতে যায় শহিদুল। একপর্যায়ে মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শিহাব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এ সময় তাকে বাঁচাতে গেলে শহিদুলও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দীর্ঘক্ষণ বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পিতা-পুত্রের মরদেহ দেখতে পান। পরে গ্রামবাসীর সহায়তায় মরদেহ দু’টি বাড়িতে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু

B
BN DESK | 25 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার