Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাইবান্ধায় গোপন কমিটি গঠনের অভিযোগে মাদ্রাসা ঘেরাও

BN DESK
01 December 2025, 09:18 PM পড়তে ১ মিনিট

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার তরফবাজিত দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় গোপনে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগে ক্ষিপ্ত এলাকাবাসী, অভিভাবক ও ছাত্র-শিক্ষকরা মাদ্রাসা ঘেরাও করে রাখে। গত রোববার মাদ্রাসার অফিস কক্ষের সামনে অবস্থান নিয়ে দুই ঘণ্টাব্যাপী মাদ্রাসা ঘিরে রাখে তারা।

জানা যায়, মাদ্রাসা সুপার ফারায়েজ হোসেন গোপনে সব নিয়মনীতি উপেক্ষা করে ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। অভিভাবকদের অভিযোগ, সর্ম্পূন পরিকল্পিতভাবে মনগড়া ভোটার তালিকা তৈরি করে শ্রেণিকক্ষে কমিটি গঠনের কোন প্রকার নোটিশ না দিয়ে এমনকি মাদ্রাসার নোটিশ বোর্ডেও বিজ্ঞপ্তি না দিয়ে গোপনে কমিটি গঠনের জন্য সব আয়োজন সম্পন্ন করা হয়। এ ঘটনা জানাজানি হলে ছাত্র-শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিয়য়ে মাদ্রাসার এবতেদায়ী গভর্নিং বডির শিক্ষক রানা মিয়া ও জমি দাতা সদস্য রেজাউল করিম রেজা বলেন, মাদ্রাসার সুপার কাউকে না জানিয়ে মনগড়া কমিটি গঠনের পাঁয়তারা করছেন। দাতা সদস্য, শিক্ষক প্রতিনিধি ও অভিভাবকরা এ ব্যাপারে কিছু জানেন না। তারা জেলা শিক্ষা অফিসারের কাছে  লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে মাদ্রাসা সুপার ফারায়েজ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলমান রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

গাইবান্ধায় গোপন কমিটি গঠনের অভিযোগে মাদ্রাসা ঘেরাও

B
BN DESK | 01 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার