Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাইবান্ধা-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী মাজেদুর রহমান

BN DESK
17 December 2025, 09:05 PM পড়তে ১ মিনিট

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো: মাজেদুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়নপত্র উত্তোলনকালে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির মো: শহিদুল ইসলাম সরকার মঞ্জু, সেক্রেটারি সামিউল ইসলাম, রংপুর মহানগর শিবিরের সাবেক সভাপতি মাহমুদ হাসান, উপজেলা শিবিরের সাবেক সভাপতি শাহিন মিয়া, জেলা শিবিরের সাহিত্য সম্পাদক সাগর মিয়া, অফিস সম্পাদক মিজানুর রহমান, উপজেলা আদর্শ শাখা শিবিরের সভাপতি সোহান ইসলাম, পৌর সাংগঠনিক থানা শিবিরের সভাপতি শাহীন সরকারসহ দলীয় নেতাকর্মীরা।

এ সময় অধ্যাপক মাজেদুর রহমান বলেন, গত ১৭ বছরে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার মানুষ ভোট দিতে প্রস্তুত। নির্বাচনি পরিবেশ সুষ্ঠু থাকলে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করলে জনগণ এবার জামায়াতে ইসলামীকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।

তিনি আরও বলেন, সুন্দরগঞ্জের মানুষ পরিবর্তন চায়। তারা ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাজনীতি প্রত্যাশা করে। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, এলাকার সার্বিক উন্নয়ন এবং একটি মানবিক বাংলাদেশ গড়তেই আমরা বদ্ধপরিকর।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

গাইবান্ধা-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী মাজেদুর রহমান

B
BN DESK | 17 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার