Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাজার ধ্বংসস্তূপে মিলল এক পরিবারের ৩০ মরদেহ 

BN DESK
17 December 2025, 02:40 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার প্রধান শহর গাজা সিটির ধ্বংস্তূপ থেকে এক পরিবারের ৩০ সদস্যের মরদেহ উদ্ধার করেছেন উপত্যকাটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। ২০২৩ সালের ১৯ ডিসেম্বর ইসরায়েলি বাহিনীর বোমায় নিহত হয়েছিলেন তারা। গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। 

কর্মকর্তারা জানিয়েছেন, গাজা সিটির আল রিমাল এলাকায় বসবাস করতেন ওই পরিবারের সদস্যরা। কর্মকর্তারা আরও জানিয়েছেন, তাদের কাছে থাকা তথ্য অনুসারে-ওই পরিবারের ৬০ জন সদস্য নিহত হয়েছেন ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইসরায়েল সংঘাতের সময়। বাকি ৩০ জনের মরদেহ কিংবা দেহাবশেষের সন্ধান এখনও মেলেনি।

হামাস-ইসরায়েল সংঘাতের গত ২ বছরে গাজায় নিহত হয়েছেন কমপক্ষে ৭০ হাজার ৭০০ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। নিহত এবং আহতদের বড় অংশই নারী ও শিশু। এছাড়া ইসরায়েলি বাহিনীর বোমায় ভবন ধ্বংসের জেরে গাজায় জমা হয়েছে শত শত টন আবর্জনা ও ধ্বংসাবশেষ। এই আবর্জনা সরানোও এখন একটি বিশাল চ্যালেঞ্জের ব্যাপার।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

গাজার ধ্বংসস্তূপে মিলল এক পরিবারের ৩০ মরদেহ 

B
BN DESK | 17 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার