Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাজায় ইসরাইলি হামলায় একদিনে অর্ধশত ফিলিস্তিনিকে হত্যা

BN DESK
07 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অব্যাহত ইসরাইলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।  এর মধ্য দিয়ে ভূখণ্ডটিতে প্রায় দু’বছর ধরে চলা ইসরাইলি আগ্রাসনে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৬৬ হাজার ৫৫ জনে পৌঁছেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।  

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের গণহত্যামূলক অভিযানে গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৬ হাজার ৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালগুলোতে আরও ৫০ জনের মরদেহ আনা হয়েছে। এ সময়ে আহত হয়েছেন ১৮৪ জন। এ নিয়ে ইসরাইলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৩৪৬ জনে। মন্ত্রণালয় বলছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন, কিন্তু উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টা করার সময় ইসরাইলি সেনাদের গুলিতে আরও পাঁচ ফিলিস্তিনি নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন। এর ফলে গত ২৭ মে থেকে শুধু ত্রাণ সংগ্রহের সময় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৭১ জনে। আহত হয়েছেন অন্তত ১৮ হাজার ৮১৭ জন। মন্ত্রণালয় জানায়, গত ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় হামলা শুরু করে ইসরাইল।  সেই সময় থেকে এখন পর্যন্ত ১৩ হাজার ১৮৭ জন নিহত এবং ৫৬ হাজার ৩০৫ জন আহত হয়েছেন। এর আগে গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক  প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। খবর আনাদোলুর। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

গাজায় ইসরাইলি হামলায় একদিনে অর্ধশত ফিলিস্তিনিকে হত্যা

B
BN DESK | 30 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার