Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাজায় একদিনে আরও ৩৮ ফিলিস্তিনিকে হত্যা

BN DESK
08 November 2025, 06:00 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় মৃতের সংখ্যা প্রায় ৬৫ হাজার ৪০০ জনে পৌঁছেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ১ লাখ ৬৭ হাজার মানুষ আহত হয়েছেন। এখনো বহু মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মরদেহ বিভিন্ন হাসপাতালে পৌঁছেছে এবং আহত হয়েছেন অন্তত ১৯০ জন। এতে মোট আহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৯৮৫ জনে। মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, বহু মৃতদেহ এখনো ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছে, যেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না। গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং ১৫ জনের বেশি আহত হয়েছেন। এতে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য সংগ্রহের চেষ্টায় নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২,৫২৬ জনে এবং আহতের সংখ্যা ১৮,৫১১ জনে।

চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় আবারও হামলা শুরু করে। এরপর থেকে ১২ হাজার ৮২৩ জন নিহত এবং ৫৪ হাজার ৯৪৪ জন আহত হয়েছেন, যার ফলে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে যায়। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

গাজায় একদিনে আরও ৩৮ ফিলিস্তিনিকে হত্যা

B
BN DESK | 24 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার