Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ার নির্দেশ ইসরাইলের

BN DESK
10 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজার একটি অংশে ধ্বংসযজ্ঞ চালিয়ে যেতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। তার দাবি, চুক্তি অনুযায়ী গাজা উপত্যকার এই অংশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। 

সামাজিকমাধ্যম এক্সে কাৎজ লেখেন, ‘সেনা এবং ইসরাইলি নাগরিকদের সুরক্ষার পাশাপাশি বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে থাকা ‘হলুদ অঞ্চলে’ সুড়ঙ্গ ধ্বংসকে অগ্রাধিকার দিতে আমি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি।’ তিনি জানান, হামাসকে নির্মূল করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিতভাবে পদক্ষেপ নেয়া হচ্ছে। তিনি আরো বলেন, মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতসহ যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই ইসরাইলের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডে সকল সুড়ঙ্গ ভেঙে ধ্বংস এবং হামাসকে নিরস্ত্র করার কাজ চলছে। কাৎজ বলেন, গাজায় বিজয় অর্জন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য হলো হামাসের সুরঙ্গ ধ্বংস ও তাদেরকে নিরস্ত্র করা। ৬০ শতাংশ সুরঙ্গ এখনো রয়ে গেছে বলেও জানান তিনি।

গত ১০ অক্টোবর আঞ্চলিক ও আন্তর্জাতিক মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের মধ্যে পর্যায়ক্রমে গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে ইসরাইলি জিম্মিদের মুক্তি এবং আংশিক ইসরাইলি সেনা প্রত্যাহার করতে হবে। শান্তি পরিকল্পনায় গাজা পুনর্র্নিমাণ এবং হামাসকে বাদ দিয়ে একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। খবর : আনাদোলু।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ার নির্দেশ ইসরাইলের

B
BN DESK | 26 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার