Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাজায় ফিলিস্তিনি সাংবাদিক নিহত

BN DESK
10 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় হামাস ও দুগমুশ গোত্রের সংঘর্ষের ঘটনায় ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাওয়ি নিহত হয়েছেন। নগরীর সাবরা এলাকায় সংঘর্ষের খবর সংগ্রহ করছিলেন তিনি। ওই সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। রোববার (১২ অক্টোবর) সকাল থেকে নিখোঁজ ছিলেন সালেহ। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার কয়েক দিনের মধ্যেই গাজায় সংঘর্ঘের ঘটনা ঘটলো। 

ফিলিস্তিনি সূত্রগুলো আল-জাজিরা আরবিকে জানায়, ২৮ বছর বয়সী সালেহ গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের যুদ্ধের ভিডিও ধারণ ও প্রচার করে পরিচিতি পেয়েছিলেন। সাংবাদিক ও অধিকারকর্মীদের প্রকাশ করা ভিডিও ফুটেজ আল-জাজিরার পক্ষ থেকে যাচাই করা হয়েছে। তাতে দেখা যায়, ‘প্রেস’ লেখা জ্যাকেট পরিহিত সালেহর মরদেহ একটি ট্রাকের পেছনের অংশে পড়ে আছে।

গাজায় হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আল-জাজিরা আরবিকে বলেন, ‘গাজা নগরীর এই সংঘর্ষে ইসরায়েলি দখলদারদের সঙ্গে যুক্ত একটি সশস্ত্র গোষ্ঠী জড়িত।’ সাম্প্রতিক যুদ্ধবিরতি সত্ত্বেও স্থানীয় কর্তৃপক্ষ বারবার সতর্ক করছে যে গাজার নিরাপত্তা পরিস্থিতি এখনও জটিল রয়ে গেছে। খবর : আল জাজিরা 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

গাজায় ফিলিস্তিনি সাংবাদিক নিহত

B
BN DESK | 13 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার