Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাজায় বোমা বিস্ফোরণে তিন ইসরায়েলি সেনা আহত

BN DESK
09 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বোমা বিস্ফোরণে আহত হয়েছে তিন জন ইসরায়েলি সেনা। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি একজন আহত হলেও তার প্রাণসংশয় নেই বলে উল্লেখ করা হয়েছে আইডিএফের বিবৃতিতে। আহত সেনাসদস্যদের নাম-পরিচয় বা তাদের শারীরিক অবস্থা সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইডিএফ। শুধু বলা হয়েছে-তারা চিকিৎসাধীন অবস্থায় আছে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে আসে। তার পরের দিন ৮ অক্টোবর গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ, যা এখনও চলছে। আইডিএফের অভিযানে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ ৭০ হাজার জন।

অন্যদিকে আইডিএফের হিসেব অনুযায়ী, গাজায় দু’বছরের অভিযানে নিহত হয়েছে মোট ৯১৩ জন ইসরায়েলি সেনা এবং আহত হয়েছে ৬ হাজার ৩১৮ জন। সূত্র : আনাদোলু এজেন্সি

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

গাজায় বোমা বিস্ফোরণে তিন ইসরায়েলি সেনা আহত

B
BN DESK | 08 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার