Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

BN DESK
08 January 2026, 06:45 PM পড়তে ১ মিনিট

গাজীপুর মহানগরীর জুগিতলা এলাকায় মোটরসাইকেল ছিনতাইয়ের সময় গুলির মুখে পড়েও অল্পের জন্য প্রাণে বাঁচলেন মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য মো. হাবিব চৌধুরী (২৪)। এ সময় দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে জুগিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

হাবিব চৌধুরী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের ফটিক চানের ছেলে। তিনি গাজীপুরের বাসন থানাধীন মোগর খাল (৭১ গলি) এলাকায় বসবাস করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিব চৌধুরী অনলাইনে মোটরসাইকেল বিক্রির একটি বিজ্ঞাপন দেন। সেখান থেকে দুই ব্যক্তি মোটরসাইকেল কেনার আগ্রহ দেখিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে চান। বৃহস্পতিবার হাবিবকে মোগরখাল এলাকায় ফাঁকা একটি স্থানে নিয়ে যান তারা। সেখানে মোটরসাইকেল পরীক্ষা করার কথা বলে একজন সেটিতে ওঠেন। তখনই অপরজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে গুলিটি তার শরীরে না লাগায় প্রাণে বেঁচে যান তিনি। এরমধ্যেই দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

ভুক্তভোগী হাবিব চৌধুরী বলেন, মোটরসাইকেলের মূল্যের চেয়ে কিছুটা বেশি দাম বলে আগ্রহ দেখায় তারা। সাক্ষাতে গেলে আমাকে লক্ষ্য করে গুলি ছুড়ে মোটর সাইকেলে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় এসেছি। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।

এনসিপির গাজীপুর মহানগর যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান বলেন, এনসিপি সদস্য হাবিবি চৌধুরীকে ট্র্যাপে ফেলা হয়েছিল। শহীদ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে, আজ তাকেও একইভাবে হত্যার চেষ্টা করা হয়েছিল।  তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, তারা কেউই নিরাপদ নয়। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ১২ ঘণ্টার সময় দিচ্ছি। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ঘটনার বিষয়ে জেনেছি। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

B
BN DESK | 08 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার