Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাজীপুরে টিকটক করার সময় ট্রেনের ধাক্কা, প্রাণ গেলো যুবকের

BN DESK
11 November 2025, 12:00 PM পড়তে ১ মিনিট

গাজীপুরে টিকটক ভিডিও করার সময় ট্রেনের ধাক্কায় নুর ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টম্বর) বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার সলপ এলাকার শামসুল হকের ছেলে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. নাদির-উজ-জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিকেলে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের উত্তর পাশে মোবাইল দিয়ে টিকটক ভিডিও করছিলেন নুর ইসলাম। এসময় ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের ধাক্কা খেয়ে পড়ে গেলে তার ডান হাত থেঁতলে যায় এবং মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

 
এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

গাজীপুরে টিকটক করার সময় ট্রেনের ধাক্কা, প্রাণ গেলো যুবকের

B
BN DESK | 25 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার